, , ,

শিরোনামঃ-




বগুড়ায় নিজের মাকে রাস্তায় ফেলে গেলেন তিন ছেলে !!

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২০, ১৪:১৫ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৃদ্ধা মায়ের ভরণ-পোষণের দায়িত্ব নিতে চান গ্রামে থাকা তার তিন ছেলে। অবশেষে মাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে দিলেন ছেলে ও পুত্রবধূরা। বিকেল থেকে রাত পর্যন্ত মা রাস্তায় পড়ে ছিলেন। খবর মেয়ে বৃদ্ধার মেয়ে ও নাতি ছুটে আসেন। কিন্তু তাদের অনুরোধেও মাকে ঘরে তুলছেন না ছেলেরা। বৃদ্ধার তিন ছেলে ও তাদের স্ত্রী কিছুতেই মাকে ঘরে তুলতে রাজি নন।
অবশেষে বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন বৃদ্ধার নাতনি। পরে পুলিশ এসে এক ছেলের বাড়িতে আপাতত বৃদ্ধাকে রেখেছেন।
এমন ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর (দামপাড়া) গ্রামে। রোববার বিকেলে বৃদ্ধা সখিনা বেওয়াকে বাড়ি থেকে বের করে রাস্তার ফেলে রাখা হয়। সখিনা ওই গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী।
সোমবার রাত পৌনে ১২ টার দিকে শিবগঞ্জ থানার পরিদর্শক হরিদাস মণ্ডল জানান, বৃদ্ধা সখিনা বেওয়াকে আপাতত তার এক ছেলের বাড়িতে রাখা হয়েছে। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET