বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে । শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জীর সভাপতিত্বে ও উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন , মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান,সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী মতুজা, নুরুল আমিন সোহেল, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায়, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, সাবিনা ইয়াসমিন,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস পুরকায়স্থ টিটু প্রমুখ।
এসময় বক্তব্যগন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন ও তার বিভিন্ন কর্মের উপর আলোচনা করেন।








