, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বদলগাছীতে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ




বদলগাছীতে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৪, ১৯:৩৬ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ গত কয়েক দিনের কনকনে শীত ও উত্তরে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঘরের বাইরে থাকা দায়। এদিকে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদের জেলা নওগাঁর বদলগাছী’র খেটে খাওয়া দারিদ্র্য শ্রমজীবী মানুষের জনজীবন। বিশেষ করে উপজেলার দারিদ্র্য ছিন্নমূল মানুষের অবস্থা শোচনীয়।
আজ সোমবার (১৫ জানুয়ারি) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত বুধবার (১০ জানুয়ারি) ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
এরইমধ্যে সারাদেশে বইতে শুরু করেছে শীত গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টির মতো নামছে শীতের শিশির সেই সাথে বইছে উত্তরের ঠান্ডা হিমেল হাওয়া। আরো বাড়িয়ে তুলেছে শীতের মাত্রাকে। এ অবস্থায় হাড় কাঁপানো শীতে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কাজে যোগ দিতে না পেরে উপার্জনহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। তাদের অনেকের নেই শীতের গরম কাপড়। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী নারী, শিশু ও বৃদ্ধারা।
এব্যাপারে বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় গত কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET