২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • বশেফমুবিপ্রবিতে দুই দিনব্যাপী গণিত বিষয়ক সেমিনার




বশেফমুবিপ্রবিতে দুই দিনব্যাপী গণিত বিষয়ক সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২৩, ২২:৩২ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) গণিত বিভাগের আয়োজনে রবিবার (২২ জানুয়ারি) ‘সিগনিফিকেন্স অব ম্যাথামেটিকস ইন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরস’ শীর্ষক দুইদিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। তিনি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান। দেশ বরেণ্য গবেষক ড. কামরুল আলম খান বলেন, নতুন হওয়া স্বত্ত্বেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিকমানের গভেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানরূপে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এরই আলোকে এখানে একটি আইসিটি ল্যাব স্থাপন করা হবে; যা কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরির লক্ষ্যে আইসিটি শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো গবেষণার ক্ষেত্রে গণিত আবশ্যক। বর্তমানে গণিত, প্রকৌশল, মেডিসিন, জীববিজ্ঞান ও অর্থনীতিসহ প্রতিটি গবেষণার ক্ষেত্রেই গণিতের ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে ভূমিকা রাখতে হবে।
‘‘২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ষোষিত দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ তথা ‘স্মাট বাংলাদেশ’ গড়তে চাইলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্বারোপ করতে হবে। এজন্য গণিতের উপর বিশেষ গুরুত্বারোপের কোনো বিকল্প নেই। কারণ বর্তমানে প্রযুক্তির বিকাশে গণিত মূল ভূমিকা পালন করছে। আবহাওয়ার পূর্বাভাস, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও অর্থনীতিসহ বিজ্ঞানের সকল ক্ষেত্র গণিতের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। এক্ষেত্রে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদেরও গবেষণায় মনোনিবেশ করতে হবে।’’
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর গবেষণা কাজের বিভিন্ন রূপরেখা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। বিভাগের চেয়ারম্যান রিপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, গণিত বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক মো. আবুল হায়াত সজীব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET