, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • বাগমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১




বাগমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৩ ২০২০, ২০:০৮ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের সূর্যপাড়া গ্রামের ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে একই গ্রামের জিল্লুর রহমান(৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের সাহার আলীর পুত্র বলে জানা গেছে। এই ঘটনায় বাগমারা থানায় লম্পট জিল্লুর রহমানের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা বারটার দিকে ওই শিশু তার বাড়ি সংলগ্ন লম্পট জিল্লুর রহমানেরর আখ ক্ষেতের ধারে খেলা করছিল। এ সময় জিল্লু তাকে আখ খাওয়ার প্রলোভন দেখিয়ে আখ ক্ষেতের ভিতরে নিয়ে যায়। এ সময় জিল্লুর শিশুটির পোশাক খুলে তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালালে ব্যাথায় শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে যায়। তখন শিশুটির পরিবারের লোকজন ও পাড়াপ্রতিবেশিরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও জিল্লুর রহমান আখ ক্ষেত থেকে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দুপুরের দিকে লম্পট জিল্লুর রহমান কে গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে লম্পট জিল্লুর রহমানরে বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছে। বাগমারা থানার ওসি আতাউর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জিল্লুর রহমান কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET