, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি,তলিয়ে গেছে নিম্ম এলাকা,এখনোও বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ




বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি,তলিয়ে গেছে নিম্ম এলাকা,এখনোও বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১২ ২০১৯, ২৩:১০ | 1104 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রিমন পালিত,বান্দরবান:গত এক সাপ্তাহ ধরে ভারী বর্ষণ এখনো অব্যাহত রয়েছে বান্দরবানে। টানা এই বর্ষণের ফলে পাহাড়ী অঞ্চলের মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।বান্দরবান-চট্রগ্রাম সড়কের সাতকানিয়া বাজালিয়া এলাকা প্রায় আধা কিলোমিটার সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে সারাদেশের সঙ্গে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।সড়কে যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।নৌকায় পারাপার হয়ে বান্দরবান ও চট্টগ্রামগামী লোকজন চলাচল করেছেন।অনেকে চলছেন ভ্যান যোগে।এখনো বান্দরবানে গুটি গুটি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।বান্দরবান-রাঙ্গামাটি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায়-রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।এদিকে টানা বর্ষণ ও সাঙ্গু নদীতে উজানের পানি বৃদ্ধি পেয়ে জেলা শহরের আর্মিপাড়া,ইসলামপুর,উজানীপাড়া, শেরে বাংলা নগরে,কাশেম পাড়া,বাস ষ্টেশন এলাকা,হাফেজ ঘোনাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে লামা উপজেলার বেশ কিছু এলাকা পানির নিছে তলিয়ে গেছে।আলীকদম সড়কের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এছাড়াও বিভিন্ন স্থানে পাহাড় ধনে এবং পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলার সদরের সাথে রুমা,রোয়াংছড়ি,থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।বান্দরবান জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম জানান,বন্যা ও দূযোর্গে যেকোন ঝুকি মোকাবিলার জন্য জেলা ও উপজেলা প্রশাসনসহ সার্বক্ষণিক কাজ করছে।এছাড়াও পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস কারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং অব্যাহত রয়েছে। আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। পুরো জেলায় আশ্রয় কেন্দ্র খুলেছে ১২৬ টি। আশ্রয় নেয়া মানুষদের জন্য শুকনো খাবার বিতরণ করছে প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্টান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET