১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বীরগঞ্জে ২ পা ওয়ালা বাছুরের জন্ম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০১৮, ২০:৫৩ | 1222 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের বীরগঞ্জে দুই পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে।
উপজেলার শতগ্রাম ইউনিয়নের গরফতু গ্রামের ফেরিওয়ালা মো. জামাল উদ্দিনের বাড়িতে শনিবার বাছুরটির জন্ম হয়। বাছুরটি এক নজর দেখতে উৎসুক শত শত মানুষ জামাল উদ্দিনের বাসায় ভিড় জমাচ্ছে।
জামাল উদ্দিন জানান, তার একটি গাভী গতকাল ওই বাছুরের জন্ম দেয়। এ সময় তারা দেখেন বাছুরটির পিছনের দুটি পা থাকলেও সামনের পা দুটি নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ বাছুরটি দেখার জন্য ভিড় জমাচ্ছে।
বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। তবে কতক্ষণ সুস্থ থাকবে তা বলা খুবই কঠিন। গাভীর জিনগত সমস্যার কারণে এ ধরনের বাছুর জন্ম নিতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET