, , ,

শিরোনামঃ-




বুড়ো হওয়ার হিড়িক চলছে ফেসবুক এখন বুড়োদের দখলে

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০১৯, ০৭:১১ | 1400 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:
বর্তমানে বয়সে বুড়ো হতে হচ্ছে না, বরং সম্প্রতি অ্যাপের কারসাজির মাধ্যমে টকবগে যুবক/যুবতী হওয়া একেবারে সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাই হঠাৎ করেই কয়েকদিন যুবক বুড়োদের দখলে ফেসবুক! শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়াটা অস্বাভাবিক কিছু না। সম্প্রতি মাত্র দু’এক দিনের ব্যবধানে টকবগে যুবক/যুবতীদের
পরিণত হতে দেখা যাচ্ছে বৃদ্ধ/বৃদ্ধায়। প্রথম দেখাতে সফটওয়্যারের কারসাজি বোঝা মুশকিল। ‘ফেসঅ্যাপ’ নামের একটি অ্যাপের কারসাজি এগুলো। এই অ্যাপে নিজের ছবি এডিট করার পর কাছের মানুষগুলোর কাছেও অপরিচিত মনে হবে। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহার করে ছবি শেয়ার করতে দেখা গেছে। ব্যবহারকারীরা নিজেদের একক বা যৌথ ছবি অ্যাপের মাধ্যমে মোডিফাই করে পোস্ট করছেন। ফটো এডিটিং বিভিন্ন অ্যাপের মাঝে ভীষণ জনপ্রিয় একটির নাম ফেস অ্যাপ। ২০১৭ সালে যাত্রা শুরু পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই অ্যাপটি। জনপ্রিয়তা ধরে রাখতে নিয়মিত নানারকম ফিল্টার, ইফেক্ট আর মাস্ক যোগ, বিয়োগ আর আপডেট করছে ফেসঅ্যাপ
কর্তৃপক্ষ। বলতে বাধা নেই যে, ফেসঅ্যাপ নামক অ্যাপটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তা না হলে বিষয়টি এত ভাইরাল হত না। ছবি এডিট করে চেহারা বদলে ফেলা, বয়স বাড়ানো-কমানো, ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হওয়া, চুল বা চোখের রঙ বদলে ভিন্নরকম হয়ে যাওয়া, এমনকি চুলের স্টাইলই অন্য কিছু বানিয়ে সবাইকে চমকে দেয়া- এমন অ্যাপ এখন ভার্চুয়াল সমাজে অসংখ্য। তবে ফেসঅ্যাপ সম্প্রতি নতুন একটি ‘ওল্ড’ ফিল্টার যোগ করেছে। যাতে করে মানুষের মাঝে কৌতু হলটা একটু বেড়ে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET