, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের বিক্ষোভ




বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০১৮, ২০:৪০ | 1009 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক সাজানো মামলার রায় বাতিলের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতা কর্মিরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাহাজমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, উপজেলা বিএনপির সম্পাদক মাহবুব হোসেন, জেলা যুবদল সাধারন সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি আল আমিন, সহসভাপতি হাবিবুর রহমান, শামিম আহমেদ, আব্দুল্লাহ আল ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রকি, সারোয়ার আহমেদ সাওন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সদর উপজেলা সভাপতি আব্দুর রহিম রাসেল, সরকারি কলেজ সভাপতি সাদেকুল ইসলাম, সম্পাদক আরিফুজ্জামান সহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের জোর দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET