, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বেনাপোল কাস্টমসে চলতি অর্থবছরে ৬ হাজার ২৪৪ কোটি রাজস্ব লক্ষ্যমাত্রা




বেনাপোল কাস্টমসে চলতি অর্থবছরে ৬ হাজার ২৪৪ কোটি রাজস্ব লক্ষ্যমাত্রা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৭:২৮ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল কাস্টমস হাউজে ২০২০-২১ চলতি অর্থবছরে ভারত হতে আমদানিকৃত পণ্য থেকে ৬ হাজার ২৪৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল কাস্টমস হাউজকে রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা  বেঁধে দেয়। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা পরিমান গত অর্থবছরের চেয়ে ২১৫ কোটি ৬৬ লাখ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে। রাজস্বের লক্ষ্যমাত্রার এ তথ্যটি জানান বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম সরোয়ার।

 

এর আগে গত  ২০১৯ -২০ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ২৮ কোটি ৩৪ লাখ টাকা। এ অর্থবছর শেষে আদায় হয় মাত্র ২ হাজার ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকা। ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা। এসময় সময় ভারত থেকে  আমদানি পণ্যের পরিমান ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET