, , ,

শিরোনামঃ-




বেনাপোল স্বর্ণ সহ পাচারকারী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০১৮, ২১:৫৩ | 1048 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকেঃ (যশোর)বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ মিলন হোসাইন (২৪) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে ৪৯বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । সে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বুধবার (১৮ জুলাই) সকাল দিকে বেনাপোল বাজার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যাবে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সড়কে আগে থেকে অবস্থান নেয়। এমন সময় মিলন হেটে যাওয়ার সময় সন্দেহজনক ভাবে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

আমড়াখালী বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২ টি সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET