, , ,

শিরোনামঃ-




বেলাবতে দুই বাড়িতে চুরি

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২২, ২৩:০১ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নরসিংদীর বেলাব উপজেলায় দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে

উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিনধুরু গ্রামের রমিজউদ্দীন ভূঁইয়া ও আঙ্গুর ভূঁইয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।

চোরচক্র রাতের কোন একসময় ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরে ঢুকে রমিজ উদ্দীন ভূঁইয়ার ঘর থেকে ৪ ভরি সোনা, একটি ল্যাপটপ, একটি এলইডি টিভি, প্রায় ২০ হাজার টাকার কাপড় ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।
একই সময় প্রতিবেশি আঙ্গর ভূঁইয়ার ঘরের দরজা ভেঙ্গে স্বর্নের আংটি, মোবাইল, মাছ ধরার হুইল ছিপ বড়শি ও নগদ টাকা নিয়ে যায়।

রমিজউদ্দীন ভূঁইয়া জানান, তার ছেলে তরিকুল ভূঁইয়া এই ঘরে থাকে। বর্তমানে সে চাকুরির সুবাধে নরসিংদীতে বসবাস করে। এ কারণে ঘরটি সবসময় তালাবদ্ধ করে রাখা হয়। সকালে উঠে দেখেন ঘরের দরজা হালকা খোলা। পরে ঘরে গিয়ে দেখেন সব চুরি হয়ে গেছে।

আঙ্গুর ভূঁইয়ার ছেলে আলামিন বলেন, আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার এ ঘরের টিনের দরজা আশিংক ভাঙ্গা। চুরির সময় আমি টের পাইনি।

ঘটনাস্থলে থাকা বেলাব থানার উপ পরিদর্শক (এসআই) মুস্তাফিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে, ঘটনাটি তদন্ত করা হবে। চুরির ঘটনায় এ পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET