, , ,

শিরোনামঃ-




ভালোবাসার মর্মকথা: আদিল মাহমুদ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুন ১৪ ২০২০, ২০:১৯ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ভালোবাসার মর্মকথা”

 

তুমি কি কখনো কাউকে অন্তরে বাসিয়াছ ভালো?

দেখিবে শুধু কাঁটা আর কাঁটা, দোদুল্যমান পুল।

কষ্ট, যন্ত্রনা ছাড়া কিছুই পাওয়া যায়না তথা!

যতোই আগাইবে, দেখিতে পাইবে না কোন কুল।

পাথরের উপর পিচ্ছিল, শেওলার বাঁকা রাস্তা,

ভাবিয়া ছিলাম অবশ্য পার হইবো, ছিল আস্তা।

বুঝিতে পারি নাই, ভালোবাসায় থাকে সব ব্যথা,

বর্তমানে প্রেমকে মানিতে হয়, পার্শ্বিক অবস্থা।

যদি ভালোবাসা পেতে চাও, হিমালয় হবে বাঁধা,

জীবন বাজি রাখিয়া, আনিতে হইবে প্রিয় রাধা।

বোকার সাধ্য নাই, বুঝাইতে পারা তাহার যথা!

মনোহর প্রীতি পাইতে, পাল্টাইতে হইবে ধাঁধা।

পিরিত বুঝে না ন্যায়-অন্যায়, ভাল মন্দ কোনটা,

তাইতো নিজেকেই গড়িতে হইবে, খাঁটি মনটা।

খেলার ছলে প্রণয়, তোমার জন্য আনিবে প্রথা,

ফলে,বুঝে শুনে চলো না হয় ক্ষয়ে যাবে প্রাণটা।

মায়া-মমতা থাকে উপরে, আমরা শুধু খাইষ্টা।

সৃষ্টিকর্তার প্রীতি প্রকৃত প্রেম, বাকি সব বৃথা।

 

“অষ্টাদশ পদি কবিতা”

লেখক: মোঃ আদিল মাহমুদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET