, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতে ইফটিজার লায়েবকে ১বছরের কারাদন্ড




ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতে ইফটিজার লায়েবকে ১বছরের কারাদন্ড

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ২১:২৫ | 1711 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরাণখালী গ্রামে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আজ বুধবার সকালে এক ইফটিজারকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। দন্ডপ্রাপ্ত আসামী হলেন, জুনিয়াদহ ইউনিয়নের পরাণখালী গ্রামের বাবলু হোসেনের ছেলে লায়েব আলী (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বিদেশ থাকার সুযোগে এই প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন এই লম্পট বখাটে। এই বিষয়ে অনেক দিন লম্পট লায়েব আলীকে সর্তক করা হলেও সে কোন কথায় কর্ণপাত করতেন না। প্রায় সময় মোবাইলে ও বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে এই মহিলাকে উত্যক্ত করতো। স্থানীয় সূত্রের মাধ্যমে আরও জানা যায় যে, কিছু দিন আগে মহিলার ঘরের দরজা ভেঙে তাকে শ্লীলতাহানির চেষ্টাও করে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাহিতা মহিলাকে বিরক্ত করার অপরাধ প্রমানিত হওয়ায় লায়েব আলী (২৮) পিতা বাবলু হোসেন গ্রাম-পরানখালী, জুনিয়াদহকে দন্ডবিধি ১৮৬০ এর বিধি ৫০৯ মোতাবেক ১ (এক বছর) বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET