২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এই প্রথম বারের মত শুরু হলো এসএসসি পরীক্ষা।




ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এই প্রথম বারের মত শুরু হলো এসএসসি পরীক্ষা।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৫:২৫ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম বারের মতো এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ’ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় মোট ১৩১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়।সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল সাংবাদিকদের জানান, এ সব কেন্দ্রে ১ লাখ ২৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যার মধ্যে ৬৬ হাজার ৫৭১ জন ছাত্র ও ৬১ হাজার ৩৫ জন ছাত্রী।এ সময় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগ ঘোষণার প্রায় দুই বছর পর ২০১৭ সালের ২৮ অগাস্ট ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এটি নবম এবং সব শিক্ষা বোর্ডের মধ্যে একাদশ।ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ বোর্ডের অধীন।এই বোর্ডে জেএসসি পরীক্ষার মত এসএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশা প্রকাশ করে কামাল বলেন, “লোকবল সঙ্কট থাকা সত্ত্বেও ইতোপূর্বে সফলভাবে প্রথম জেএসসি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফল প্রকাশিত হয়েছে। আশাকরি এসএসসি পরীক্ষায় স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, কেন্দ্র সচিব ও অভিভাবকদের আন্তরিক সহযোগীতা থাকলে সুষ্ঠুভাবে নকলমুক্ত প্রতিটি পরীক্ষা সম্পন্ন হবে।”পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম বলেন, “আমরা ময়মনসিংহ বোর্ডে প্রথমবারের মত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সফল করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আশাকরি সফল হব।”এদিকে প্রথম দিনের পরীক্ষা ‘শান্তিপূর্ণ’ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।কেউ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিলে বা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হঁশিয়ারি জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET