, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন




মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ২২ ২০২৪, ১৮:৫০ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার
রাতে আঠারোমাইল বাসস্ট্যান্ডে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক হালদার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মোল্যা মাহবুবুর রহমান বিএম হাবিবুর রহমান হবি, শেখ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন মশিয়ার রহমান, নজরুল ইসলাম, আব্দুল গাফফার, রফিকুল ইসলাম, রিপন হোসেন প্রমুখ। সম্মেলনে  হালদার শাহাদাত  হোসেনকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET