২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • মাগুরাঘোনায় বাদুড়িয়ার মাঝপাড়ার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।




মাগুরাঘোনায় বাদুড়িয়ার মাঝপাড়ার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২১, ২০:৩০ | 986 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাগুরাঘোনায় বাদুড়িয়া মাঝপাড়া হতে কওসারের দোকান পর্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের অভাবে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। দেখার কেউ নেই। দীর্ঘ ২৫বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
জানা যায়, ১৯৯৬ সালে ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে ইটের সোলিং করে দেন। সেই থেকে এ রাস্তাটির দিকে কেউ তাকানোর প্রয়োজন মনে করেনি। বর্তমানে এ রাস্তাটি একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে রাস্তার দুই পাশ একাধিক স্থান হতে ভেঙ্গে পড়েছে।
এব্যাপারে ঐ গ্রামের আইয়ুব আলী সরদার বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় আমরা ভেবেছিলাম বা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের বলা হয়েছিল এবার ১% এর কাজ আসলে তোমাদের রাস্তাটি করে দেব। কিন্তু পরিষদের কতিপয় ব্যক্তির হিংসাত্বক মনোভাবের কারণে চলাচলে একেবারে অনুপযোগী রাস্তাটি সংস্কার না করে বাদুড়িয়ার একটি ভাল রাস্তাই সংস্কারের কাজ করছে। বাদুড়িয়া ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল লতিফ সরদার বলেন, মাগুরাঘোনা ইউপি কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার সুপারিশ করা হলেও অদ্যাবধি রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছে না।
ইউপি সদস্য আলমগীর কবির সবুজ বলেন, এবছর আমরা রাস্তাটি সংস্কারের জন্য ওয়াদা করেছিলাম। কিন্তু চেয়ারম্যান মহোদয় অসুস্থ থাকার কারনে ইউপি সচিব মোঃ আবু হানিফ খামখেয়ালীপনা করে নিজের ইচ্ছামত একটি ভাল রাস্তায় সংস্কারের কাজ করাচেছন। ইউপি সচিব আবু হানিফ বলেন, ওয়ার্ড সভার আলোচনার পর পরিষদের সভায় অনুমোদনের ভিত্তিতে বাদুড়িয়ার আফসার সরদারের বাড়ি অভিমুখী রাস্তাটি সংস্কার করা হচ্ছে। এখানে আমার কোন হাত নেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET