, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে জিরো সেভেন জিরো নাইনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ




মুরাদনগরে জিরো সেভেন জিরো নাইনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ১৬:৫০ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘‘বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দিব হোক শপথ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের সমন্নয়ে গঠিত সংগঠন ‘জিরো সেভেন জিরো নাইন’ এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কল্পে মুরাদনগরে কর্মহীন শতাধিক দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সংগঠনটির পক্ষ থেকে বুধবার দুপুরে উপজেলার রহিমপুর, মুরাদনগর, দিলালপুর, করিমপুর, নেয়ামতপুর, মধ্যনগর, নিমাইকান্দি, বাহরামের কান্দা, ভুবনঘর ও নহল গ্রামের শতাধিক পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য দ্রব্যের মাঝে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, সাবান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আমাম্মেদ সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মাহফুজ বাবু, সোহাগ, ইয়াসিন, শরিফ, এনায়েত, মাহফুজুর রহমান, কাইয়ুম, সোহেল রানা, তারিকুল ইসমাইল, আরিফ গাজী, উসমান, বিল্লাল, ইব্রাহীম, এছাড়াও জনপ্রিয় ফেইসবুক সংগঠন মানবসেবায় মি.ফান এর মাহবুব আলম শাকিল, আরিফ, এনামুল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET