, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালকের

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২০, ২০:১৭ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার সুবিলারচর গ্রামের কাশিয়ার পুকুর পাড় রাস্তার উপর এ ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত এলাহি মিয়ার ছেলে ইমরান মিয়া(২৫)।
জানা যায়, রবিবার দুপুরে উপজেলার সুবিলারচর গ্রামে বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাওয়ার পথে স্থানীয় কাশিয়ার পুকুর পাড় রাস্তার উপর ট্রাক্টরের বেরি ভেঙ্গে গিয়ে বৈদ্যুতিক খুঁটি চালকের উপরে পরলে ঘটনাস্থলেই নিহত হন ইমরান মিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুরাদনগর থানার এসআই রিপন। পরে নিহতের পরিবারের লোকজনের হাতে লাশ তুলে দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET