, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে সা’দ পন্থীদের কুমিল্লা জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ




মুরাদনগরে সা’দ পন্থীদের কুমিল্লা জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০১৯, ১৮:১১ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগরে সা’দ পন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক সড়ক অবরোধ করেছেন মাওলানা জোবায়ের পন্থীরা। মঙ্গলবার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে দেবিদ্বার, হোমনা, তিতাস ও মুরাদনগরের মাওঃ যোবায়ের পন্থী ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের সাথীরা জড়ো হয়। এসময় মুরাদনগর উপজেলা কওমি মাদরাসার সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাখরনগর ইজতেমা মাঠে যাওয়ার পথে রহিমপুর এলাকায় পুলিশের বাধার মুখে কোম্পানীগঞ্জ-হোমনা সড়ক দখল করে অবস্থান কর্মসূচী পালন করে। এসময় সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে মুসুল্লীরা।

মুরাদনগর উপজেলা কওমি মাদ্রাসার সভাপতি মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ বলেন, কাদিয়ানী সা’দ পন্থীরা বাখরনরর গ্রামে ৩দিন ব্যাপি ইজতেমার প্রস্তুতি চালাচ্ছে। তাই আমরা আমাদের সাথী ভাইদের নিয়ে ইজতেমা অভিমুখে রউনা করেছি সা’দ পন্থীদের ইজতেমা মুরাদনগরের মাটিতে করতে দেয়া হবে না। ইতিমধ্যে আমাদের মুরব্বিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান করেছেন। তারা আমাদের জানিয়েছেন জেলা প্রশাসক আলেচনা স্বাপেক্ষে ইজতেমা স্থগিত করার ঘোষনা দিয়েছেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মাওঃ আমজাদ হোসাইন, মুফতি সাদেকুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, মাওঃ সালমান, মাওঃ মোতালিব খান, মাওঃ গিয়াসউদ্দিন, মাওলানা ইউসুফ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET