, , ,

শিরোনামঃ-




যশোরে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০১৯, ১৯:১৪ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর শহরের ভৈরব নদের পাড় থেকে সোহানুর রহমান সোহাগ (২০) নামে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে বারান্দী মোল্লাপাড়ার মালোপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সে হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মালোপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য জানান।

নিহতের মা কোহিনুর বেগম জানান, রবিবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে কয়েকজন বন্ধু সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। আজ নদীর পাড়ে শাক তুলতে গিয়ে এক নারী মরদেহ দেখে লোকজনকে খবর দেন। পরে তিনি ঘটনাটি জানতে পারেন।

কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের গলাকাটা ও পেটে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

থানার ওসি মনিরুজ্জামান জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনের জন্য পুলিশের তিনটি টিম কাজ করছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET