২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • যশোরে কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনা কবলিত হয়েছে




যশোরে কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনা কবলিত হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০১৮, ০৮:২৮ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- যশোরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনা কবলিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বিমানটির তেমন কোনও ক্ষতি হয়নি, কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি মাছ বহনকারী কার্গো বিমান যশোর বিমানবন্দরে ল্যান্ডিং শেষে পার্কিংয়ের সময় এর বাম পাশের চাকা রানওয়ে থেকে ছিটকে সামান্য বালিতে নেমে যায়। তবে এতে কোনও সমস্যা হয়নি। বিমানটির কোনও ক্ষতি হয়নি। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

সিভিল এভিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী জানান, কার্গো বিমানটি ল্যান্ডিং শেষে পার্কিংয়ের সময় এর বাম পাশের একটি চাকা রানওয়ে থেকে ছিটকে বালুর মধ্যে পড়ে। বিমানটি এখনও সেখানে রয়েছে। সেটি মেরামতের কাজ চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET