২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসে এগিয়ে ছাত্রীরা




রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসে এগিয়ে ছাত্রীরা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২২, ১৫:৩৩ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইচএসসির ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার রাজশাহীতে ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ছাত্রদের মধ্যে পাশের হার ৯৬. ৫১ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯৮.৫১ শতাংশ।
ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৪০০ জন। ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৪০০ জন। পাসের হার এবং জিপিএ দুই ভাবেই ছাত্রীরা ছাত্রদের পেছনে ফেলে এগিয়ে গেছেন।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতার মূল আয়োজনটি ছিল রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET