, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • রাজশাহীতে কীটনাশক পানে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু




রাজশাহীতে কীটনাশক পানে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ২২:২০ | 1302 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে কীটনাশক পানের পর এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মিতা খাতুন (২২)। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। মিতা পবা উপজেলার কেচুয়াতৈল গ্রামের মনসুর আলীর মেয়ে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মিতার স্বামী শরিফুল ইসলামও পুলিশ কনস্টেবল। তিনিও রাজশাহীর এয়ারপোর্ট থানায় কর্মরত। তার গ্রামের বাড়ি বগুড়া। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিতা হৃদরোগ এবং কিডনির মতো জটিল রোগেও ভুগছিলেন। তবে কীটনাশক পানের বিষয়ে তারা কোন কথা বলতে চাননি। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গত ৩০ জুন মিতা বাড়িতে কীটনাশক পান করেন। তখন তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কী কারণে তিনি কীটনাশক পান করেছিলেন তা জানা নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ওসি জানান, হাসপাতালে মিতার মৃত্যু হওয়ায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET