, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বাজারে পেঁয়াজের দাম কমছে ৬০ টাকা




রাজশাহীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বাজারে পেঁয়াজের দাম কমছে ৬০ টাকা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২৩, ১৭:২৭ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে পেয়াজের দাম দ্বিগুন হওয়ার পর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী। এতে পেঁয়াজের দাম কমেছে ৬০ টাকা।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০টাকা কেজি। ভোক্তা অধিকারের অভিযানে পেঁয়াজের দাম কমে এখন ১৪০ টাকা কেজি।
সোমবার বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী।
এসময় তিনি তিনটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনজন দোকানীকে তিন হাজার টাকা জরিমানারা করেন। বর্তমান বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি ধরে।
এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে, ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মহানগরীর মাস্টারপাড়ায় পেঁয়াজের ছবি তোলাকে কেন্দ্র করে সংবাদকর্মীদের সাথে বাকবিত-ায় জড়িয়ে যান কিছু আড়তদার। এসময় তারা হুমকিও দেয়। ছবি ও ভিডিও করতে বাধা দেয় তারা। এ ঘটনায় সংবাদকর্মীরা প্রতিবাদও করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET