, , ,

শিরোনামঃ-




রাজারহাটে ঘর-বাড়ি উচ্ছেদের অভিযোগ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২১, ১৮:০১ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির চর বিদ্যানন্দ মৈাজায় ঘর-বাড়ি উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩১ আগস্ট ওই এলাকার প্রায় ১ শত পরিবারের পক্ষে আকবর আলী ও আব্দুর রফিক অভিযোগ করে দুদু মাস্টার, মুনসুর আলী, আলম মিয়ার বিরুদ্ধে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরওয়ার্দ্দী বাপ্পি ও এসিল্যান্ড আকলিমা আক্তার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ মৈাজায় ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম ও ইউপি সদস্য আনোয়ার হোসেনের সহযোগিতায় দুদু মাস্টার, মানিক শেখ ও আলম মিয়া এ বর্ষা মৈৗসুমে বেসরকারি সার্ভেয়ার (আমিন) দিয়ে তড়িঘড়ি করে কৈৗশলে ওই মৌজার জমির কিছু অংশ মাপ-মাপি করে সীমানা নির্ধারণ করে প্রায় ১শত পরিবারের ঘর-বাড়ী উচ্ছেদ করার জন্য মিথ্যা মামলাসহ বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করে আসছে। এ ঘটনায় যেকোন মহুর্তে রক্তক্ষয়ি সংঘর্ষ হওয়ার আশঙ্কখা রয়েছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি বলেন, অভিযোগ পেয়েছি, এক -দুই সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে ডেকে এনে বিষয়টি মিমাংসা করে দেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET