, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে বাবু রামজীবন কুন্ডুর অর্থায়নে ত্রাণ বিতরণ




রাজারহাটে বাবু রামজীবন কুন্ডুর অর্থায়নে ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ২১:৫৪ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রাজারহাটে করোনা পরিস্থিতিতে গরীব অসহায় কর্মহীন শ্রমজীবী ও হতদরিদ্র মানুষের মাঝে  ত্রাণ  বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে প্রেসক্লাবের উপদেষ্টা বাবু রামজীবন কুন্ডুর  অর্থায়নে প্রেসক্লাব চত্বরে পত্রিকার হকারসহ ৫০ জন অসহায় – দরিদ্র মানুষের মাঝে চাল- ডাল, আলু- করলা, ছোলাবুট -লাইফবয় সাবান ও লবন বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।
এ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন- ওসি তদন্ত পবিত্র কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান আঁশু,কোষাধ্যক্ষ মো:এনামুল হক,প্রচার সম্পাদক এ.এস লিমন,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
ত্রাণ বিতরণকালীন গরীব অসহায় মানুষগুলো ত্রাণ পেয়ে প্রেসক্লাবের উপদেষ্টা  এবং  বিশিষ্ট সমাজসেবক  বাবু রামজীবন কুন্ডু  ও  বিতরণকারীদেরকে ধন্যবাদ জানায়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET