২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • লিচু গাছে আম ধরা বিশ্লেষণে ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির




লিচু গাছে আম ধরা বিশ্লেষণে ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২১, ১৯:০৮ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরার ঘটনায় প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মুটকি বাজারের কলোনীপাড়ায় আব্দুর রহমানের ওই গাছটি পরিদর্শন করেন তারা।

এসময় তদন্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনসহ চার সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত হয়ে লিচু গাছে আম ধরা ও ছিঁড়ে ফেলার বিষয়ে স্থানীয় এলাকাবাসীর জবানবন্দি গ্রহণ করেন।

তদন্ত কমিটির প্রধান আব্দুল্লাহ আল মামুন ও কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, আমটি ছিঁড়ে ফেলার কারণে গবেষণা করতে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ভিডিও এবং অন্যান্য নমুনা ইতিমধ্যে সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। সেই সাথে গাছ সংরক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ প্রদান করার পাশাপাশি আগামী বছরে মুকুল আসা পর্যন্ত অপেক্ষার কথা জানান তারা।

 

অন্যদিকে, লিচু গাছে আমটি কোনোভাবে স্থাপন করা হয়েছিল কি না জানতে চাইলে গাছের মালিক আব্দুর রহমান তা মানতে নারাজ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET