, , ,

শিরোনামঃ-




শায়েস্তা করতে কৃষকের ১০ বিঘা জমির ভুট্টার গাছ ধ্বংস

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২৪, ০২:২৫ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে মাএ দুই দিনের ব্যবধানে আবারও পূর্বশত্রুতার জেরে খোকন সরকার নামের এক কৃষকের রোপণকৃত ১০ বিঘা ভুট্টার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এধরনের ঘটনায় সাধারণ কৃষকের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। গত দুদিন আগে উপজেলার মাগুরা ইউনিয়নের হামকুরিয়া গ্রামে দুর্বৃত্তরা এক কৃষকের ১২ বিঘা ভুট্টা গাছ কর্তনের ঘটনা ঘটায়। মাত্র দুদিন পরে সগুনা ইউনিয়নের পোঁয়াতী মৌজায় এবার অন্য কৌসলে কৃষকের ভুট্টার গাছ ধ্বংস করে। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক খোকন সরকার। কৃষক খোকন সরকার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বামন বাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে এবং সগুনা ইউনিয়নের পোঁয়াতী গ্রামের বেলাল হোসেনের মেয়ে জামাই। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের পোঁয়াতী মৌজায় দুই মাস পূর্বে ১০ বিঘা জমি লীজ নিয়ে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে ভুট্রার বীজ লাগানো হয় যা পাতা গজিয়ে গাছে পরিনত হয়েছে। ভুট্রা লাগানোর পর থেকে অদ্যবদি পর্যন্ত সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। কিন্ত গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কে বা কারা তাঁর ওই ১০ বিঘা রোপণকৃত ভুট্রার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করে ফেলে। শনিবার সকালে খোকন লোক মারফত বিষয়টি জানতে পেরে তার ওই ভুট্রার জমিতে গিয়ে ভুট্রা গাছ পঁচা ও পোঁড়ানো দেখতে পায়। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET