, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শার্শায় দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন পালিত




শার্শায় দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন পালিত

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২০, ১৩:৫৭ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে নোয়াখালীসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা এবং ধর্ষকদের “দ্রুত বিচার আইনে” সর্ব্বোচ শাস্তির দাবিতে শার্শার নাভারনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে ধর্ষবের ৭ দফা দাবিতে এ মানববন্ধন পালিত হয়।

 

এসময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন, ঝিকরগাছা সেবা সংগঠন, ঝিকরগাছা সেবক সংগঠন, সার্চ মানবাধিকার কল্যান ট্রাস্ট শার্শা, নবীবনগর মিতালী যুব সংঘ, বাঁকড়া স্বপ্নচূড়া সংগঠন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।

 

মানববন্ধনে ৭ দফা দাবি ছিল, ১/ধর্ষণ আইন সংশোধনের মাধ্যমে সর্ব্বোচ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ২/ধর্ষণ প্রতিরোধে প্রতিটি জেলায় র‍্যাব/বিজিবি/পুলিশের যৌথ টাস্কফোর্স গঠন করা, ৩/ধর্ষণ জনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত ট্রাইবুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পাদনা নিশ্চিত করা, ৪/ধর্ষিতার বিনা মূল্যে চিকিৎসা এবং তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা,৫/ইতিপূর্বে সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা, ৬/

ধর্ষণ ও অপরাধ প্রতিরোধে নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করা, ৭/ ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা এবং আশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে।

 

এসময় মানববন্ধনকারিরা দেশব্যাপী নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানানো হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET