, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • শাহীন চাকলাদার এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ দায়ের




শাহীন চাকলাদার এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ দায়ের

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২১, ২১:৫৮ | 1075 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেএম আজিজ (KM Aziz) নামে একটি ফেসবুক আইডি থেকে যশোর ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (এমপি) কে ব্যাঙ্গ করে কুরুচি পূর্ণ ভাবে কটাক্ষ মূলক বিভিন্ন পোস্ট করায় কেশবপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৩মার্চ) ওই জিডি (নম্বর ১০২৩) করেন ডিজিটাল পার্লামেন্ট আমারএমপি ডটকম (Amarmp.com) এর যশোর-০৬ আসনের জনসংযোগ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্যাহ আল মাহফুজ।

জিডিতে সাংবাদিক মাহফুজ উল্লেখ করেন, অতিসম্প্রতি সময়ে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকের প্রফাইল https://www.facebook.com/km.aziz.79 নামের আইডি থেকে আমার যশোর ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপি মহােদয় কে ব্যাঙ্গ করে কটাক্ষ মূলক বিভিন্ন আপত্তিকর পােস্ট দিচ্ছে , আমি ধারণা করছি , স্বাধীনতা বিরােধী শক্তি জামাত শিবিরের সদস্যরা দেশে এবং বিদেশে বসে মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনী সহ বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে ব্যাঙ্গ করে আপত্তিকর পােস্ট করছে । তার অংশ হিসেবেই আমার যশাের ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও যশাের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার এমপি কে নিয়েও এই সংবদ্ধ গােষ্ঠী নামে – বেনামে একাধিক আইডি থেকে কটাক্ষ করে ফেসবুকে পােস্ট দিচ্ছে উল্লেখিত আইডি থেকে যে কোন মুহূর্তে তথ্য সন্ত্রাসের মাধ্যমে আমাকে এবং আমার এমপি মহােদয়কে যে কোন ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে, বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডায়রী ভুক্ত করা একান্ত প্রয়ােজন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET