, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে প্রাইভেটকার চাপায় পথচারী নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৩, ২১:২৪ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার চাপায় নারায়ন চন্দ্র সাহা নামের এক পথচারী মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রোববার (২৬মার্চ) সকাল ১০টায় উপজেলার রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিনের মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নারায়ণ চন্দ্র সাহা (৬০) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় আলীনগর কলাতিয়া গ্রামের স্বর্গীয় চিত্ত রঞ্জন সাহার ছেলে। তিনি পরিবার নিয়ে ধলাদিয়া পশ্চিম পাড়া আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থেকে বিদ্যুত মিস্ত্রির কাজ করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, রোববার সকালে নিহত নারায়ণ চন্দ্র সাহা রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ ধরে হাঁটছিলেন। এসময় রাজেন্দ্রপুর থেকে রাজাবাড়ি দিকে যাওয়া প্রাইভেটকার তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যান এবং প্রাইভেট কার সড়কের পাশে ছিটকে পরে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET