১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানী-নাতি নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ১৩:১৪ | 1496 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে মাওনা বরমী আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানী ও নাতিন নিহত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার টেংরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নানি বেগম (৪৮) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পূর্বদিপেশ্বর গ্রামের আবুল কালামের স্ত্রী ও তাঁর নাতি নাঈম (০৩) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে।
নিহত নাইমের বাবা সাদেক জানান, তিনি এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরি করেন। সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে অটোরিকশা যোগে  টেংরা এলাকায় পৌঁছালে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম মারা যান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস নিশ্চিত করে জানান, নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET