১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২০, ২২:৪৯ | 1098 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ভ্যান গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছ। শনিবার   আটটার দিকে উপজলার জৈনা-বাঁশবাড়ী সড়কের নগরহাওলা (এসিআই মইজাবাইদ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনি (২০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (মধ্যপাড়া) গ্রামের কাচারিপাড়া এলাকার রহমত উল্লাহর ছেলে। আহত ভ্যান চালক ফয়সাল একই গ্রামের বাদল মিয়ার ছেলে। স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, ওই সড়কর মইজাবাইদ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ভ্যান গাড়িকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই  নিহত হয় এবং চালক ফয়সাল গুরুতর আহত হয়। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছ হস্তান্তর করা হয়েছ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET