বাস ধর্মঘটের কারনে বিকল্প যানবহন হিসেবে অটৈারিক্সার শোভাযাত্রা নিয়ে রংপুর বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি।
শনিবার সকাল ৯টায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধরী খোকন,সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যক্ষ খুরশিদ আলম মতি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবীউল ইসলামের নেতৃত্বে একটি বিশাল অটোরিক্সা শোভাযাত্রা ইফতি অটোমিল থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়ক দিয়ে রংপুর মহাসমাবেশের উদ্দেশ্যে যাত্রা করে।
এছাড়া মটর সাইকেল ও অটোরিক্সার শোভাযাত্রা নিয়ে ফুলবাড়ী-রংপুর মহাসড়ক দিয়ে দিনাজপুর সদর উপজেলাসহ বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার নেতা-কর্মিদেরকে যেতে দেখা গেছে। অনেক নেতা-কর্মিদের অটোরিক্স্া,অটো চার্জার ভ্যান নিয়ে সমাবেশে যোগ দিতে যেতে দেখা যায়।
বিএনপির নেতা-কর্মিরা জানায়,নদিতে বাধ দিয়ে যেমন জোয়ারের পানি আটকানো যায়না,তেমনি বাধা দিয়ে বিএনপির নেতা-কর্মিদের আটকানো যাবেনা। তারা যে কোন মূল্যে রংপুরের মহাসমাবেশ সফল করতে যাত্রা শুরু করেছেন।
এদিকে রংপুর মটর পরিবহন মালিক-শ্রমিক যৌথভাবে ২৮ ও ২৯ অক্টোবর রংপুর সড়কে বাস ট্রাক ধর্মঘট ডাকায় ভোগান্তিতে পড়েছে ফুলবাড়ী-রংপুর মহাসড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। শনিবার সকালে পৌর শহরের ঢাকা মোড়স্থ রংপুর বাস ষ্টেশনে গিয়ে দেখা যায়, রংপুর মহাসড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের ভোগান্তি। অধিক ভাড়া দিয়ে চার্জার চালিত ভ্যান-রিক্সা অটোরিক্সা ভাড়া করে যেতে হচ্ছে সাধারণ যাত্রীদৈর। আনোয়ার হোসেন নামে এক যাত্রী বলেন তিনি বিশেষ কাজের জন্য রংপুর যেতে বের হয়েছেন, এসে দেখতে পান বাস বন্ধ, এ কারনে তিনি এক হাজার টাকায় একটি অটোরিক্স্ ভাড়া করে যাচ্ছন, একই ভাবে চার্জার ভ্যান-রিক্সা ও অটোরিক্স্ ভাড়া নিয়ে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে শারমিন আক্তার নামে এক গৃহবধুসহ সোলায়মান আলী, কামাল হোসেনসহ অনেক যাত্রীকে। তারা বলেন প্রয়োজনের জন্য অধিক ভাড়া দিয়ে রংপুরে যাচ্ছেন।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধরী বলেন সরকার বিএনপির মহাসমাবেশ বন্ধ করতে আওয়ামীপন্থি মালিক-শ্রমিকদের দিয়ে এই ধর্মঘট ডেকেছেন, কিন্তু বিএনপির নেতা-কর্মিদের এই জন¯্রােত কোনভাবেই আটকানো যাবেনা।









