, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • সাংসদ এনামুলের রোগমুক্তি কামনা চেয়ে শ্রীপুর ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল




সাংসদ এনামুলের রোগমুক্তি কামনা চেয়ে শ্রীপুর ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ২০:৪৩ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনায় আক্রান্ত রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আশু রোগমুক্তি কামনা করে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে। শনিবার বিকেলে ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের আহ্বায়ক ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য লোকমান আলী, আকবর আলী, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, নুরুন নাহার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক বজলুর রশি আ’লীগ নেতা প্রভাষক তোফাজ্জল হোসেন, সালাউদ্দীন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আতিকুর রহমান স্বপন, গনিপুর ইউনিয়ন আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাস্টার মোজাম্মেল হক, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, আব্দুর রউফ, আলমগীর হোসেন প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে এমপি এনামুল হক এর দ্রুত সুস্থতা সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খাঁজাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম। সেই সাথে উক্ত দোয়া মাহফিলে আগতদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET