, , ,

শিরোনামঃ-




সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত : অস্ত্র ও গুলি উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১১:৪৪ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম(৩৮)। তারা দুজনই ছাত্রলীগকর্মী। নিহতরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসাবে পরিচিত।

এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু ও একটি নাম্বার প্লেট বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা গেয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল হক জানান, সাতক্ষীরার কালিগঞ্জে গত ৩১ অক্টোবর বিকাশ কোম্পানির তিন প্রতিনিধিদের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় বিকাশের শ্যামনগর উপজেলা পরিবেশক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে ওই দিনই কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় শুক্রবার কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এরপর উক্ত দুই শীর্ষ ছিনতাইকারী সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র উদ্ধারে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় গেলে তাদের সহযোগী অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তাদের সহযোগীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দ্বীপ ও সাইফুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহত দুই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিহত দ্বীপ ও সাইফুল ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করেছিলো পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET