, , ,

শিরোনামঃ-




সাভারে মরা গরুর মাংস বিক্রি,আটক-২

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০১৮, ১৮:১২ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাভারে মৃত গরুর মাংস বিক্রয়ের অভিযোগে মাংস বিক্রেতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার) সকালে সাভার কাঁচা বাজারের রাজু গোস্ত বিতান থেকে মৃত গরুর মাংস বিক্রয়ের সময় বিক্রেতা কালাম (৩২) ও ওমর ফারুক (৩৫) নামে ২জনকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, আজ সকালে অভিযুক্ত মাংস ব্যবসায়ী রাজু ও তার সহযোগী কালাম সকাল থেকে ক্রেতাদের সাথে প্রতারনা করে মৃত গরুর মাংস বিক্রয়ের সময় বিষয়টি ক্রেতা ও স্থানীয়রা টের পেয়ে সাভার মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে মৃত গরুর মাংসসহ কালামকে আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক রাজু পালিয়ে যায়। অন্যদিকে অভিযুক্ত কালামকে আটক করার পর ওমর ফারুক নামে কতিপয় এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাংস ব্যবসায়ীর পক্ষ হয়ে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকেও পুলিশ আটক করে। এবিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET