, , ,

শিরোনামঃ-




সিরাজগঞ্জ কামারখন্দে ট্রেনের ইন্জিন বিকল

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৫:১৪ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিনাঞ্চলের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল পথের কামারখন্দ উপজেলার ঝাঐল টেক আপ পয়েন্টের কাছে ট্রেনটি বিকল হয়েছিলো।

পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পর জামতৈল স্টেশনে আটকে পড়া বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে ঘটনাস্থলে পাঠানো হয়।

এ ইঞ্জিনটি গিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগিগুলোকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ঠেলে নিয়ে রাখা হয়েছে।

এরপর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।  এছাড়াও ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ইঞ্জিনটা উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবদুর রহমান জানান, আজ সকালে রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঝাঐল ওভারব্রীজ এলাকায় টেকআপ পয়েন্টের প্রায় একশ গজ পার হলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়।।

এ ঘটনার পরই এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থায় দেড় ঘণ্টা পর সকাল ১০টা থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET