, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ সভাপতি জিকো সম্পাদক জয়




সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ সভাপতি জিকো সম্পাদক জয়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৬, ২০:৫৮ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘সিরাজগঞ্জ কালচার্স’। সংগঠনটির আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জুবায়ের জিকো এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম জয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় শহরের মৌসুমী সিনেমা হল সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কণ্ঠভোটে তাঁদের নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।

অনুষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটিতে রয়েছেন ডা. মোহসেনুল মোমেন, মো. আইয়ুব আলী ও মো. হুমায়ুন কবির।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাকিবা আফরোজ, সহ-সভাপতি আমেনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক তানজিনা খানম, সাংস্কৃতিক সম্পাদক শারমিন সুলতানা অনন্যা, অর্থ সম্পাদক তন্ময় রায় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. রুপা খান। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সোমা রানী পাল ও মৌসুমী মৌ।

নতুন কমিটি গঠনের পর সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও নবান্ন উৎসব উপলক্ষে আগামী নভেম্বর মাসে জমকালো অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ সংগঠনের উদ্যোগে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET