, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই




সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ১১:৩৭ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দৈনিক ইত্তেফাক পত্রিকার বগুড়ার সাবেক ব্যুরো চিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ র‌বিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টার দি‌কে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে ল্যাবএইড হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ আজাহার আলীর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে‌ছেন।

সাংবাদিকদের প্রিয়মুখ বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর মৃতুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।

জ্যেষ্ঠ এ সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET