, , ,

শিরোনামঃ-




সুন্দরবনে তিন জেলে আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০১৮, ১৯:২৪ | 1088 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:-  সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশের অভিযোগে তিন জেলেকে মালামাল সহ আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। শুক্রবার ভোর ৬ টার দিকে সুন্দরবনে দোবেকি ভাটিয়ার পাড়া খাল থেকে জেলেদের আটক করে। আটককৃত জেলেরা হলেন- উপজেলার দাতিনাখালী গ্রামে মৃত জাফর আলীর ছেলে হযরত আলী (৩৫) এবং একই এলাকার সুরমান সরদারের ছেলে মুজিবর রহমান (৩৮) ও জোব্বার গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৩৩)।
বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা (এসও) কে,এম, কবির হোসেন জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ঘটনাস্থল থেকে একটি নৌকা ও জাল মাছসহ আনুসাঙ্গিক জিনিস পত্র সহ জেলেদের আটক করে বনআইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET