, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • স্ত্রী-‎সন্তানদের হত্যার ২৫ বছর পর সাবেক সেনা সদস্যের আত্মহত্যা




স্ত্রী-‎সন্তানদের হত্যার ২৫ বছর পর সাবেক সেনা সদস্যের আত্মহত্যা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২৬, ২৩:১৩ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ২৫ বছর পর গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে সাবেক সেনা সদস্য আবদুল করিম। মঙ্গলবার দুপুরে উপজেলার গুনবতী বাজারস্থ কর্তাম বন্ধন টাওয়ারে নিহতের ভাইয়ের ফাঁকা বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ । সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম।
‎জানা যায়, ইউনিয়নের রাজবল্লপুর গ্রামের সাবেক সেনাসদস্য আবদুল করিম ২০০১ সালে নিজ হাতে নিজ স্ত্রী ও ২ সন্তানকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় যাবজ্জীবন কারাভোগ শেষে কয়েক বছর আগে তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন।
‎স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ভাইয়ের মালিকানাধীন বন্ধন টাওয়ারের ফ্ল্যাটে একাকি প্রবেশ করে আবদুল করিম। মঙ্গলবার সকাল থেকেই ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা কনকাপৈত পুলিশ ফাঁড়িতে খবর দেয়। মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
‎কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সেনাসদস্যের আত্ম হত্যার খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET