২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • স্বপ্ননীল চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে আটক




স্বপ্ননীল চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে আটক

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ০৭ ২০১৯, ২১:৪০ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নূরে আলম শাহঃ টার্কি মুরগী পালন করলে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগে সৈয়দপুর বিমানবন্দর থেকে স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান সালমান ওরফে সানি(৩২) সহ আরো তিনজনকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।সোমবার দুপুরে তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।

আটককৃত অন্যরা হলেন-স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান সালমান ওরফে সানি’র স্ত্রী রওশন আরা (২৮) ও ভাতিজা আবু সালেম রাসেল(২৩)। মঙ্গলবার(৭ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় ডিবি পুলিশ।ওসি রফিকুল ইসলাম জানান,আটককৃত সানি ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগী পালনে আকর্ষনীয় লাভ দেওয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন প্যাকেজ কিনতে উদ্বুদ্ধ করে। তাদের টার্কি মুরগী দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার নিকট হতে পালিত মুরগী হাতিয়ে নিয়ে কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানীর চেয়ারম্যান ও মহা-ব্যবস্থাপক সহ অন্যান্যরা গা ঢাকা দেয়।সোমবার স্বপ্ননীল কোম্পানীর চেয়ারম্যান সানি সৈযদপুর বিমান বন্দর থেকে বিমানে ঢাকা এবং পরবর্তীতে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির
একটি ফোর্স তাকে বিমানবন্দর থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী রওশন আরা এবং ভাতিজা আবু সারেম
রাসেলকে আটক করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET