, , ,

শিরোনামঃ-




অর্থমন্ত্রীর জন্য ভোট মিনতি, নাঙ্গলকোটে’র ওসি ক্লোজড

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২৩, ২১:১৬ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অর্থমন্ত্রী ও কুমিল্লার নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য আ.হ.ম মুস্তফা কামাল লোটাস কামালের জন্য ভোট মিনতি করা নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনকে ক্লোজড করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান স্বাক্ষরিত একটি অফিস আদেশে ওসি ফারুক হোসেনকে ক্লোজড করা হয়। একই আদেশে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীকে নাঙ্গলকোট থানায় বদলি করা হয়।

উল্লেখ্য, গত ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন উপস্থিত জনতার কাছে স্থানীয় সংসদ সদস্য অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল লোটাস কামালের জন্য প্রকাশ্যে ভোট মিনতি করেন। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে এ সংবাদটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET