, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আওয়ামীলীগ-বিএনপির ভরাডুবি ফুলবাড়ী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন বিজয়ী




আওয়ামীলীগ-বিএনপির ভরাডুবি ফুলবাড়ী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন বিজয়ী

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২০, ১৫:৫৫ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে মাহমুদ আলম লিটন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে পৌর এলাকার ১০টি কেন্দ্রের ৯৪টি বুথে শান্তিপূর্ণভাবে ফুলবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খাজা মইন উদ্দীন (নৌকা ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪ শত ৬০ ভোট,বিএনপি মনোনিত প্রার্থী শাহাদৎ আলী ( ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট।
সোমবার রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক । এই নির্বাচনে ২৭ হাজার ৯ শত ৩১ ভোটারের মধ্যে ২১ হাজার ২ শত ৮৯ ভোটার অংশগ্রহণ করেছেন। যা মোট ভোটারের ৭৬ দশমিক ১ শতাংশ এবং ৫১ টি অপ্রদত্ত ভোট পড়েছে। সোমবার সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। করোনা ও শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে। শুরুতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি ভোট কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষ ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রদান করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ আনসারের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের সদস্যদের টহল করতে দেখা গেছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ট্রাইকিং ফোর্সের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ।
নির্বাচন অফিসার ওয়াজেদ আলী জানান,ফুলবাড়ী পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনটি পদের বিপরীতে ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর পদের বিপরীতে ২৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। পৌরসভায় ২৭ হাজার ৯৩১ জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩ হাজার ৫শত ৫২ জন ও নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৩শত ৭৯ জন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET