৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৮, ১৮:৪৯ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করলেও অপর এক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী মোড় থেকে ফুল্লশ্রী গ্রামের মালেক বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী সোহেল বেপারী (২২)কে ১০ পিচ ইয়াবাসহ আটক করেন। এ সময় অপর মাদক ব্যবসায়ী রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে, নং-৭ (১১.১০.১৮)। শুক্রবার সকালে গ্রেফতারকৃত সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET