১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগৈলঝাড়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়া হাই কমিশনার জুলিয়া নিবলেট




আগৈলঝাড়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়া হাই কমিশনার জুলিয়া নিবলেট

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৮:৫৭ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার আর্থ সামাজিক উন্নয়নের কৃষি ভিত্তিক প্রকল্প পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া হাইকমিশনার জুলিয়া নিবলেট ।

উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি সার্বজনীন মন্দির প্রাঙ্গনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সুফল ভোগীদের সাথে মত বিনিময় করেন তিনি।

এর আগে হাইকমিশনার জুলিয়া নিবলেট আগৈলঝাড়া এলাকায় পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ও আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। আমবাড়ি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হাইকমিশনার জুলিয়া নিবলেট বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কৃষি ভিত্তিক প্রকল্পের ভুয়শী প্রশংসা করেন।

সভায় বক্তব্য রাখেন এগ্রিকালচার টেকনিক্যাল এ্যাডভাইজার (আমেরিকা) সিএসএস কমল ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ও আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ বৈষ্ণব, নিলিমা বিশ্বাস প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET