, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগৈলঝাড়ায় বিভাগীয় কমিশনারের পূজামন্ডপ পরিদর্শন




আগৈলঝাড়ায় বিভাগীয় কমিশনারের পূজামন্ডপ পরিদর্শন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ২২:৫৮ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১শ ৬০টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার মধ্যদিয়ে বরিশাল বিভাগের সবচেয়ে বেশী দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ায় মহানবমীর পূজা শেষে রবিবার সন্ধ্যার পরে সপরিবারে আগৈলঝাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার আগৈলঝাড়ায় মন্ডপ পরিদর্শনের সময় মন্দিরে প্রতিমা দর্শনে আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগৈঝাড়ার কেন্দ্রীয় পূজা মন্ডপ, গৈলা কর্মকারবাড়ি পূজা মন্ডপ, সদরের বিষ্ণু মন্দির, ছবিখারপাড় দুর্গা মন্দির পরিদর্শন করেন।
বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সহধর্মিণী রীতি সরকার, মেয়েসহ তাঁর সফর সঙ্গী ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরী, উজিরপুর এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব পিয়াস দাস, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম।
এর আগে রবিবার বিকেলে মধ্যযুগের প্রখ্যাত কবি গৈলা গ্রামের বিজয়গুপ্ত প্রতিষ্ঠিত মনসা দেবীর মন্দির পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
এসময় তার সহধর্মিণী, তার মেয়েসহ উল্লেখিত কর্মকর্তাগণ ছাড়াও গৈলা মনসা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET