, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • আগৈলঝাড়ায় মহাসড়কে মালবোঝাই ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ।




আগৈলঝাড়ায় মহাসড়কে মালবোঝাই ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০১৮, ১৭:০৮ | 1084 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়কের গর্তে পরে শনিবার ভোর রাতে মালবোঝাই ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারী শতশত যাত্রী পড়েছে মহা বিপদে। শুক্রবারও গাড়ী দেবে ১২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বরিশাল সওজ সূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪কিলোমিটার সড়ক খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়। সড়ক সংস্কারের জন্য টেন্ডার হলেও ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না করায় সড়কের চার কিলোমিটারই খানাখন্দ ও গর্তে পরিণত হয়। বৃষ্টির কারনে গর্তে পানি জমে থাকায় গর্তে গাড়ী পরে উন্টে যাচ্ছে। এ কারনে প্রতিদিনই ওই সড়কে ঘটছে দূঘর্টনা। গত এক সপ্তাহে দুইবার এই সড়কে গাড়ী দেবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী নামক স্থানে গর্তে পরে পিয়াঁজ বোঝাই ট্রাক উল্টে মহাসড়কের উপর পরে যায়। ওই স্থানের পাশ দিয়ে পোল্ট্রি খাবার বোঝাই ট্রাক যাওয়ার সময় গর্তে পরে আটকে যায়। এ কারনে শনিবার ভোর রাত থেকে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে অসংখ্য পন্যবাহী গাড়ী আটকা পরে যায়। ওই চার কিলোমিটার সড়ক দিয়ে গাড়ী চলাচলের সমস্যার কথা ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার জানিয়েছেন বলে সওজ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বরিশাল সওজ নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, বৃষ্টির কারণে সড়কের চার কিলোমিটার জায়গা ঢালাই দেয়া যাচ্ছে না। বৃষ্টি কমলে সিলকোড করা হবে। আসন্ন ঈদুল আযহার আগেই স্বাভাবিকভাবে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET